বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে যাওয়া একমাত্র নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে বাংলা ও বাঙালির নিউজ পোর্টাল

বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে যাওয়া একমাত্র নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর

পঞ্চাশটিরও বেশি দেশে ছড়িয়ে থাকা

প্রবাসী বাঙালিদের নিজস্ব ই দৈনিক ও পোর্টাল..

দেওয়ালেই দখল নিচ্ছে ভোটের লড়াই

Previous
Next
©জয় বাংলা ওয়েব ডেস্ক -এর নির্বাচিত ছবি।। জয় বাংলা দৈনিক খবর সবার আগে

জঙ্গিপুর জুড়ে নির্বাচনী প্রচারের আবহ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে যে চিত্র সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন-এর নাম দেওয়াল লিখনের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। রাস্তাঘাট, মোড়, গ্রামাঞ্চল—প্রায় সর্বত্রই তাঁর নাম ও দলীয় প্রতীক চোখে পড়ছে। এখনও পর্যন্ত দেওয়াল লিখনের দৌড়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।তবে অন্যান্য রাজনৈতিক দলগুলোও একেবারে পিছিয়ে নেই। তারাও ধীরে ধীরে নিজেদের প্রচার শুরু করেছে, কিন্তু দেওয়াল লিখনের ক্ষেত্রে এখনও ততটা গতি আনতে পারেনি। মূলত প্রশাসনিক বিধিনিষেধের কারণেই এই ধীরগতি বলে মনে করা হচ্ছে।বর্তমানে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

রঘুনাথগঞ্জ থানা-র পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, একসাথে পাঁচ জনের বেশি মানুষ কোথাও জমায়েত হতে পারবেন না। এই নির্দেশ কার্যকর থাকায় কোনও রাজনৈতিক দলই বড় আকারে সভা, মিছিল বা জনসংযোগ কর্মসূচি করতে পারছে না।এর ফলে নির্বাচনী প্রচার আপাতত অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে দেওয়াল লিখন, পোস্টার এবং ব্যক্তিগত যোগাযোগের মধ্যে। রাস্তায় বড় মিছিল বা জমায়েতের চিত্র এখন দেখা যাচ্ছে না।তবে এই ১৪৪ ধারা কবে তুলে নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনোলো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

Facebook
Twitter
LinkedIn
Email
Print
WhatsApp
Skype
Telegram