বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে যাওয়া একমাত্র নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে বাংলা ও বাঙালির নিউজ পোর্টাল

বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে যাওয়া একমাত্র নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর

পঞ্চাশটিরও বেশি দেশে ছড়িয়ে থাকা

প্রবাসী বাঙালিদের নিজস্ব ই দৈনিক ও পোর্টাল..

বুধে সর্বনাশ! মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে হামলা চালাবে ইরান, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগল-সহ ১৮ কোম্পানি

Previous
Next
©জয় বাংলা ওয়েব ডেস্ক -এর নির্বাচিত ছবি।। জয় বাংলা দৈনিক খবর সবার আগে

যুদ্ধে এবার নয়া কৌশল আয়াতোল্লা আলি খামেনেইর দেশের! ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র হুমকি— এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পশ্চিম এশিয়ার ইউনিটগুলিকে ধ্বংস করবে তারা। তাদের দেশে মার্কিন আঘাতের বদলা নিতে ১ এপ্রিল, বুধবার থেকেই শুরু হবে ভয়ংকর হামলা। ১৮টি বিশ্ববিখ্যাত আমেরিকান প্রযুক্তি সংস্থার তালিকা প্রকাশ করেছে রেভলিউশনারি গার্ড কর্পস। মারণ তালিকায় কোন কোন সংস্থা রয়েছে? আইআরজিসি জানিয়েছে, ‘হিট লিস্টে’ রয়েছে মাইক্রোসফ্‌ট, গুগল, অ্যাপেল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িংয়ের মতো সংস্থাগুলি।

টেক জায়েন্ট কোম্পানিগুলির পশ্চিম এশিয়ার কার্যক্রম নাস্তানাবুদ করাই লক্ষ্য তেহরানের। বুধবার, ১লা এপ্রিল ইরানের সময় রাত ৮টা থেকে শুরু হবে একের পর এক হামলা। ইরানের উপর চলা প্রতিটি আঘাতের বদলা হিসাবে এই কোম্পানিগুলির পশ্চিম এশিয়ার দপ্তরগুলিকে ধ্বংস করা হবে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি মার্কিন চালে যুদ্ধে কিছুটা ব্যাকফুটে ছিল ইরান। নানাবিধ চাপের মুখে হরমুজ একাংশ খুলে দিতে বাধ্য হয়েছে তারা। অন্যদিকে ইরান ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে পশ্চিম এশিয়ার মার্কিনঘাঁটিগুলিতে পৌঁছে গিয়েছে আমেরিকান স্থলসেনা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর পালটা চাপ তৈরি করল তেহরান।

Facebook
Twitter
LinkedIn
Email
Print
WhatsApp
Skype
Telegram