কমবেশি আমরা সবাই জানি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধনির অন্যতম শখ গাড়ি ও বাইক। রাঁচির রাস্তায় হামেশাই ধনিকে বাইক বা গাড়ি নিয়ে দেখা যায়। এবার ২০২৪ আইপিএলের আগেই তাঁর কালেকশনে নতুন অত্যাধুনিক আরেকটি গাড়ি। বাইশ গজের বাইরে তাকে সবথেকে বেশি দেখায় যায় বিভিন্ন ভিন্টেজ গাড়ি এবং মোটরসাইকেলের সঙ্গে। আদ্যোপান্ত একজন বাইক-প্রেমী মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু বাইক নয়, গ্যারাজে রয়েছে একাধিক দুর্দান্ত চার চাকাও। সম্প্রতি মার্সেডিজ এএমজি জি-৬৩ গাড়িতে দেখা গিয়েছে তাঁকে। গাড়ির চালকের আসনে বসে ধনি।
ধনির গ্যারাজে রয়েছে একাধিক এসইউভি। তবে সম্প্রতি যে গাড়িটি তাঁর গ্যারাজে যোগ হয়েছে তার দাম ৩.৩ কোটি টাকা। বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয় মার্সিডিজের এই এসইউভি। ব্যবহার করেন বহু তারকারাও। তবে গাড়ির থেকে যে বিষয়টি সবথেকে বেশি নজর কাড়তে পারে তা হল চার চাকার নম্বর প্লেট। নম্বরটি যেন চিনিয়ে দিচ্ছে চিরযুবা ক্রিকেটার ধোনিকে। মহেন্দ্র সিং ধোনির নতুন গাড়ির নম্বর প্লেট ‘০০০৭’। এক সময় এই নম্বরের জার্সি পরেই মাঠে নামতেন ক্যাপ্টেন কুল। সেই জার্সি এখন আর দেখা না গেলেও, এটি ধোনির কাছে যে খুব প্রিয় একটি নম্বর তা বলার অপেক্ষা রাখে না। ধোনির পাশাপাশি এই নম্বর তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্সিতেও দেখা যায়। চমক লেগেছে এই নম্বর দেখে।
কম্পানি সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে জি৬৩ এসইউভি-এর দাম ৭৫ লাখ টাকা বাড়িয়েছে মার্সিডিজ। যার ফলে গাড়ির দাম পৌঁছেছে ৩.৩০ কোটি টাকায়। বাজারে এই চার চাকার বিপুল চাহিদা। যার ফলে ওয়েটিং পিরিয়ড পৌঁছে গিয়েছে ৬ থেকে ১২ মাসে। ড্রাইভার পাশে থাকলেও ড্রাইভারের সিটে ধোনিকে দেখে মুগ্ধ তার ভক্তরা। কম্পানি জানাচ্ছে, এই গাড়িতে রয়েছে ৪ লিটার ভি-৮ টুইন টার্বো ইঞ্জিন যা সর্বোচ্চ ৫৭৭ হর্সপাওয়ার শক্তি এবং ৮৫০ এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৯ স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন। এই গাড়ি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে সময় নেয় ৪.৫ সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতি ২২০ কিমি প্রতি ঘণ্টা।
ভারতীয় রাস্তায় এত বেশি স্পিড তোলা হয়তো উচিত হবে না, কিন্তু সমস্ত গাড়ির চেহারাটা যে কোনো গাড়ি প্রেমিকেই মুগ্ধ করবে। গাড়িভক্ত মহেন্দ্র সিং ধোনির গাড়ির কালেশন নেহাত কম নয়। তাঁর গ্যারেজে গেলে দেখা যায় সেইসব গাড়ি। প্রাক্তন অধিনায়কের গ্যারাজে আরও একাধিক লেজেন্ডারি চার চাকা রয়েছে। যেমন – নিসান জোগ্যা, হামার এইচ২, জিপ চেরোকে, ফোর্ড মাস্টং, ফোনটাইক ফায়ারবর্ড, রোলস রয়েস সিলভার রাইথ ইত্যাদি। বিশ্ব বাজারে এই প্রত্যেকটি গাড়িই ব্যাপক জনপ্রিয় এবং ভিন্টেজ গাড়ি হিসাবে বিবেচিত হয়। এবার দেখার নতুন আইপিএলে ধোনি ব্যাট হাতে নতুন কোনো চমক দিতে পারে কিনা!

